Freelancing

 ফ্রিল্যান্সিং করে কি আসলেই আয় করা যায়?

 

অনেকের মনে এই প্রশ্নটি রয়েছে। বিশেষ করে যারা প্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনেছেন। হয়তবা কারো কাছে শুনেছেন যে ঘরে বসে টাকা আয় করা যায়। কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না। সত্যি কি আয় করা যায়? আবার আমরা অনেকে জানিনা ফ্রিল্যান্সিং কি? কিভাবে ফ্রিল্যান্সার হয়ে ঘরে বসে টাকা আয় করা যায় ইত্যাদি নানা প্রশ্ন মনের ভেতর।


আজকে আমি আপনার সাথে এটা শেয়ার করব যে ফ্রিল্যান্সিং করে কি আসলেই আয় করা যায় এই বিষয়ের উপর।

 

* আসলে ফ্রিল্যান্সিং অন্যান্য কাজের মতই একটি কাজঃ




কাজ করে টাকা আয় করা যায় এমন যত কাজ রয়েছে ফ্রিল্যান্সিং সেগুলোর মতই একটি কাজ। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার সেটা হল ফ্রিল্যান্সিং হল একটি সাধারণ বিশেষ্য। যেমন, কেউ যদি বলে সে একজন ডাক্তার তাহলে আপনি তার পরের প্রশ্নটি করবেন – আপনি কিসের ডাক্তার? উত্তরে তিনি হয়ত বলবেন যে, মেডিসিন ডাক্তার, শিশু রোগ বিশেষজ্ঞ ইত্যাদি। 




তেমনি ফ্রিল্যান্সিং হল ফ্রিল্যান্সারদের একটি সাধারণ পরিচয়। এর মধ্যে কেউ হলেন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার, ফ্রিল্যান্স ডেভেলাপার, ফ্রিল্যান্স এসইও এক্সপার্ট, ফ্রিল্যান্স ডাটা-এন্টি অপারেটর ইত্যাদি।

Post a Comment (0)